Alam
২১ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০ জন

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে সংঘটিত বিভিন্ন অপকর্মের দায় পরিকল্পিতভাবে বিএনপির ওপর চাপানোর চেষ্টা চলছে। তার দাবি, একটি গোষ্ঠী ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় এবং এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, দেশের মানুষ ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে সচেতন। অপপ্রচার কিংবা মিথ্যাচার করে জনগণের সমর্থন অর্জন করা সম্ভব নয়। জনগণের আস্থা এখনও বিএনপির প্রতিই রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, দেশে যেসব অপকর্ম সংঘটিত হচ্ছে, সেগুলোর দায় বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। তার ভাষ্য, ইসলামকে ব্যবহার করে প্রকৃতপক্ষে ইসলামের বিরুদ্ধেই কাজ করা হচ্ছে এবং মিথ্যাচারই একটি গোষ্ঠীর মূল রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে।
বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, হামের প্রাদুর্ভাব নিয়ে আগের সরকারকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু যথাযথ ব্যবস্থা না নেওয়ায় দেশে আবারও এ রোগ ফিরে এসেছে। তবে বর্তমান সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের ফার্মাসিস্টদের ভূয়সী প্রশংসা করে দুদু বলেন, আগে অনেক ফার্মেসি রাতেই বন্ধ হয়ে যেত, কিন্তু এখন অনেক ফার্মাসিস্ট সারারাত সেবা দিচ্ছেন। এটিকে তিনি দায়িত্ববোধের ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ইতিহাসের বিভিন্ন সময়ে দলটি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের মানুষ জানে কে স্বাধীনতার পক্ষে ছিল আর কে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল।
বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে দুদু বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এখন সেখানে যোগ্য শিক্ষাবিদদের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হলে একটি পক্ষ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করলে তাকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি নেতাকর্মীদের আশপাশে কোনো অনিয়ম বা অপকর্ম হচ্ছে কি না, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১১

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১২

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৩

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৪

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৫

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৬

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৭

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৮

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৯

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

২০