Alam
৮ জানুয়ারী ২০২৬, ১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৯ জন

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে থেকে ২১টি পদের মধ্যে ১৫টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। এছাড়া ৫টি পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা এবং বাকি একটি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১টা ১৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ভিপি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল আলিম আরিফ। এ ছাড়া যুগ্ম সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন মাসুদ রানা, যিনি পেয়েছেন ৫ হাজার ২০ ভোট।
বিভিন্ন সম্পাদকীয় পদে বিজয়ীদের মধ্যে রয়েছেন—
মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোহাম্মদ নূর নবী (৫,৪০০ ভোট), শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম খলিল (৫,৫২৪ ভোট), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন খাতুন (৪,৪৮৬ ভোট), স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ (৪,৪৭০ ভোট), আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম (৪,৬৫৪ ভোট), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নাওয়ার জয়া (৪,৫০১ ভোট), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম আহম্মেদ (ছাত্রদল), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জার্জিস আনোয়ার নাঈম, পরিবহন সম্পাদক মোহাম্মদ মায়েদ হোসেন (ছাত্রদল), সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব (ছাত্রদল)।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন—
ফাতেমা আক্তার অরিন, মোহাম্মদ আকিব হাসান, শান্তা আক্তার, মোহাম্মদ সাদমান আমিন (ছাত্রদল), মোহাম্মদ জাহিদ হাসান (স্বতন্ত্র) এবং আবদুল্লাহ আল ফারুক।
এই ফলাফল ঘোষণার মাধ্যমে জকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিজয়ী প্রার্থীরা শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০