Alam
৩০ ডিসেম্বর ২০২৫, ৫:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৫ জন

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর গভীর শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন অবদান, ত্যাগ এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ বলেন, বেগম খালেদা জিয়া পাকিস্তানের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শোকের এই কঠিন সময়ে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের মানুষের পাশে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, এই দুঃসময়ে খালেদা জিয়ার পরিবার, স্বজন ও বাংলাদেশের জনগণের সঙ্গে পাকিস্তান একাত্মতা প্রকাশ করছে। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পৃথক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা তাঁর রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে শোকবার্তা জানাচ্ছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০