MD SABER HOSSAIN
২৪ ডিসেম্বর ২০২৫, ২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৩ জন

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৫

তুরস্কে একটি প্রাইভেট জেট বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় লিবিয়ার আরও চারজন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তুরস্ক থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ফেরার পথে আঙ্কারার নিকটবর্তী এলাকায় ফ্যালকন ফিফটি মডেলের একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়। দুর্ঘটনাকবলিত বিমানটি লিবিয়া সরকারের ভাড়া করা ছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, উড্ডয়নের সময় বিমানটিতে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়। এ কারণে দুর্ঘটনার কিছু আগে জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়। তবে অনুমতি পাওয়ার পরপরই বিমানটিতে বিস্ফোরণ ঘটে এবং নিয়ন্ত্রণ হারিয়ে এটি মাটিতে আছড়ে পড়ে।

আঙ্কারার একটি বিমানবন্দরের কাছাকাছি এলাকা থেকে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আল-হাদ্দাদ রাষ্ট্রীয় সফরে তুরস্কে অবস্থান করছিলেন এবং সফর শেষে দেশে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০