মোসলেম মোহাম্মদ
১৪ জুলাই ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪৫ জন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ

Screenshot

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর একের পর এক হামলা ও ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে আজ (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় কুমিল্লা শহরের পূর্বালী চত্বর, কাদিরপাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে কুমিল্লা জেলার পুলিশ সুপারের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে। শিক্ষার্থীদের মূল দাবি—বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। প্রশাসনকে একাধিকবার জানানো সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

নৃবিজ্ঞান বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী অরবিন্দু সরকার বলেন, “আমরা বাসে উঠার আগে দুই যুবক এসে আমাদের পথরোধ করে। আমার পরিচয় জানার পর তারা বলে—তুই ভার্সিটির বলেই তোর কাছে টাকা চাইছি।” তিনি আরও জানান, তার পকেট থেকে মানিব্যাগ কেড়ে নেওয়া হয় এবং ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখায় হামলাকারীরা।

গণিত বিভাগের শিক্ষার্থী আহমেদ নাদিমের ওপর প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনার কথাও শিক্ষার্থীরা তুলে ধরেন। এ ঘটনায় তারা প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুক আল নাহিয়ান বলেন, “যদি প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আন্দোলন আরও কঠোর হবে।”

সম্প্রতি একের পর এক হামলায় শিক্ষার্থীদের মধ্যে ভীতি, ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০