Alam
২৮ নভেম্বর ২০২৫, ২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৮ জন

বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিল ব্রাজিল

বিশ্বে প্রথমবারের মতো এক ডোজেই কার্যকর ডেঙ্গু টিকা অনুমোদন দিল ব্রাজিল। বুধবার (২৬ নভেম্বর) দেশের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এএনভিএসএ সাও পাওলোভিত্তিক বুটানটান ইনস্টিটিউট উদ্ভাবিত টিকা ‘বুটানটান ডিভি’-এর ব্যবহারের অনুমতি দেয়। টিকাটি ১২ থেকে ৫৯ বছর বয়সী জনগোষ্ঠীর জন্য অনুমোদন পেয়েছে।

বর্তমানে বৈশ্বিকভাবে অনুমোদিত একমাত্র ডেঙ্গু টিকা TAK-003, যার দুটি ডোজ তিন মাস ব্যবধানে নিতে হয়। সে তুলনায় বুটানটান ডিভি এক-ডোজের হওয়ায় দ্রুত ও সহজ টিকাদান কর্মসূচি পরিচালনা সম্ভব হবে বলে মনে করছে ব্রাজিল সরকার।

বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এস্পার কালাস অনুমোদনকে “ব্রাজিলের বিজ্ঞান ও জনস্বাস্থ্য খাতের ঐতিহাসিক সাফল্য” হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “দশকের পর দশক দেশকে পীড়া দেওয়া ডেঙ্গুর বিরুদ্ধে এবার আমরা আরও শক্তিশালী অস্ত্র পেয়েছি।”

প্রতিষ্ঠানটি জানায়, আট বছর ধরে পরিচালিত গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়ালে ১৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন। ফলাফলে দেখা গেছে, গুরুতর ডেঙ্গুর বিরুদ্ধে টিকাটির কার্যকারিতা ৯১.৬ শতাংশ।

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধির কারণে এডিস মশার বিস্তার দ্রুত বাড়ছে, যার ফলে ডেঙ্গুর সংক্রমণ নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কিছু এলাকাতেও এখন এডিস মশা শনাক্ত হচ্ছে।

ডেঙ্গুতে আক্রান্ত হলে তীব্র জ্বর, শরীর ব্যথা, প্রচণ্ড ক্লান্তি ও ফ্লু-সদৃশ উপসর্গ দেখা দেয়। গুরুতর সংক্রমণে রক্তক্ষরণজনিত জ্বর ও মৃত্যুঝুঁকি বাড়ে—যার কারণে ডেঙ্গুকে অনেক সময় ‘ব্রেকবোন ফিভার’ বলা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বব্যাপী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৬ লাখ ছাড়ায় এবং প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু ঘটে—যা ইতিহাসে সর্বোচ্চ। এর অর্ধেক মৃত্যুর ঘটনাই ঘটে ব্রাজিলে।

বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন এক-ডোজ টিকার অনুমোদন ডেঙ্গুর বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০