মোসলেম মোহাম্মদ
১০ নভেম্বর ২০২৫, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৭ জন

ধানের শীষ নৌকার পাশে থাকবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে ধানের শীষ ও নৌকা প্রতিদ্বন্দ্বী প্রতীক হিসেবে ছিল। তবে এবার নৌকা প্রতীক নেই, কারণ এর নেতৃত্ব যে দিকনির্দেশনা দেওয়ার কথা ছিল, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। কিন্তু জনগণকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ধানের শীষ সব সময় আপনাদের পাশে আছে।”

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই করছি। ধানের শীষের কর্মীরা জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, “দেশে এমন একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে জনগণের মতামতকে উপেক্ষা করে নতুন নতুন প্রক্রিয়া চাপিয়ে দেওয়া হচ্ছে। গণভোট ও নির্বাচন নিয়ে নানা জটিলতা সৃষ্টি করা হচ্ছে, যা জনগণ মেনে নেবে না।”

এর আগে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময়কালে ফখরুল বলেন, “যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা আজও দেশকে পেছনে টানার চেষ্টা করছে। এ দেশের মানুষ তাদের সঙ্গে কখনো আপোষ করবে না।”

তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি ও নারীদের জন্য পারিবারিক সুরক্ষা ব্যবস্থা চালু করা হবে, যাতে দেশের কৃষি ও পরিবার উভয়ই সুরক্ষিত থাকে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

ফেনীতে ছাত্রদল-ছাত্রলীগ মিলেমিশে ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ

হবিগঞ্জের বাহুবলে জমি বিরোধে সৎ ভাইয়ের হামলা, মা-ছেলে আহত

ঢাকেশ্বরী মন্দিরে স্বচ্ছ কমিটি ও সংস্কারের দাবি: টিম্পল পাল নিশান

১০

চাঁদপুরে এনসিপিতে বিএনপি ও গণঅধিকার থেকে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

১১

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের পূর্ণ শক্তির দল ঘোষণা

১২

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

১৩

ন্যান্সিকে এমপি হিসেবে দেখতে চান অলিদ তালুকদার

১৪

দাউদকান্দিতে ‘স্বপ্নযাত্রা সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

১৫

ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাদ্দাম হোসেন

১৬

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক

১৭

শহীদ জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

১৮

জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

১৯

ইডেনের ছাত্রলীগ নেত্রী রিভার জামিন মঞ্জুর

২০