মোসলেম মোহাম্মদ
১২ জুলাই ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৬ জন

বিদেশ পালানোর চেষ্টা: শাহজালাল বিমানবন্দরে জহির হত্যা মামলার আসামি ডালিম গ্রেপ্তার

 

তিতাস প্রতিনিধি: সাংবাদিক আব্দুল আজিজ

কুমিল্লার তিতাস উপজেলার আলোচিত জহির হত্যা মামলার পলাতক আসামি মো. ডালিমকে বিদেশ পালানোর চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (১২ জুলাই) সকালে ইমিগ্রেশন চেকিংয়ের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে বিমানবন্দর থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে নিশ্চিত হওয়ার পরই তিতাস থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

আটক মো. ডালিম কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের বাসিন্দা। তিনি আলোচিত জহির হত্যা মামলার অন্যতম পলাতক আসামি।

স্থানীয়রা জানান, পাসপোর্ট তৈরি করতে গিয়ে ডালিম নিজের পিতার প্রকৃত নাম ‘আনোয়ার হোসেন’ পরিবর্তে ‘আমির হোসেন’ দেখিয়ে জালিয়াতির আশ্রয় নেন। গ্রেফতার এড়াতে পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন তিনি।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, “ডালিম মানিককান্দি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবু মোল্লার ছেলে জহির হত্যার মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। পিতার নামের বিভ্রান্তি দূর করে যাচাই-বাছাই শেষে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। আটক ডালিমকে আইনি প্রক্রিয়ায় তিতাস থানায় আনার প্রস্তুতি চলছে।”

প্রসঙ্গত, ২০২২ সালের ৬ ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে, তৎকালীন ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে জহিরকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই মো. ডালিম পলাতক ছিলেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে চাঁদা দাবির অভিযোগে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর

গণঅভ্যুত্থান থেকে নির্বাচন—তাহলে জুলাই সনদে আপত্তি কেন?

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

১০

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

১১

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১৩

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১৪

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৫

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৬

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৭

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৮

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৯

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

২০