মোসলেম মোহাম্মদ
১২ জুলাই ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৯ জন

যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে বাস চলাচল বন্ধ, চাঁদাবাজির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Screenshot

 

শরীয়তপুর থেকে রাজধানীর যাত্রাবাড়ী রুটে চলাচলকারী বাস সার্ভিস দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে করে এই রুটে যাতায়াত করা হাজারো যাত্রী প্রতিদিনই চরম ভোগান্তির মুখে পড়ছেন। যাত্রাবাড়ীতে বাস না পেয়ে অনেক যাত্রী বিকল্প পথ বা অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

এ সংকটের পেছনে রয়েছে চাঁদাবাজির অভিযোগ। স্থানীয় সূত্র ও বাস মালিকদের ভাষ্য অনুযায়ী, ‘শরীয়তপুর সুপার সার্ভিস’ পরিবহনের বাস মালিকদের কাছে এককালীন ৫ কোটি টাকা বা মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করছেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার প্রভাবশালী নেতা মুশফিকুর রহমান ফাহিম।

চাঁদা না দেয়ায় সম্প্রতি যাত্রাবাড়ী এলাকায় একের পর এক হামলা ও বাস ভাঙচুরের ঘটনা ঘটছে। শনিবার (১২ জুলাই) সকালে শরীয়তপুর বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনেন। তারা জানান, গত ৭২ ঘণ্টায় ২৫টির বেশি বাস ভাঙচুর করা হয়েছে, আহত হয়েছেন অন্তত ১০ জন শ্রমিক। আজও দুইটি বাসে হামলার খবর পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে শ্রমিকরা জানান, ফাহিমের অনুসারীরা পোস্তগোলা ব্রিজ পার হওয়ার পর বাসে হামলা চালাচ্ছেন, এতে করে ঢাকায় প্রবেশ করা কঠিন হয়ে উঠেছে। ফলে অনেক সময় বিকল্প পথে জুরাইন, ধোলাইপাড় এলাকায় যাত্রী নামিয়ে দেওয়া হচ্ছে।

এক বাসচালক সোহাগ মিয়া বলেন, “গত বৃহস্পতিবার ১০-১২ জন মুখোশধারী যাত্রাবাড়ীতে আমাদের বাসে হামলা চালায়, আমাকে মারধরও করে। আমরা জীবন নিয়ে আতঙ্কে আছি।”

শরীয়তপুর বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন, “ফাহিম এখন পাঁচ কোটি টাকা এককালীন, অথবা মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে হামলা হচ্ছে। আমরা কোনোভাবে চাঁদা দিতে প্রস্তুত না। আমরা চাই নিরাপদ পরিবহন ও আইনের শাসন।”

শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক তালুকদার বলেন, “আমরা র‍্যাব, সেনা ক্যাম্প, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। ফাহিমের বিরুদ্ধে ইতোমধ্যে ১৫-২০টি অভিযোগ জমা আছে। চাঁদাবাজি ও হামলার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। জনগণকে নিয়ে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।”

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও রুটে বাস চলাচল পুনরায় চালুর দাবিতে সাধারণ যাত্রীরাও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে যুবদল নেতা ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০