মোসলেম মোহাম্মদ
১১ জুলাই ২০২৫, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩৫ জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আরেক নেতার পদত্যাগ

Screenshot

 

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিসানুল আলম লিসানের পদত্যাগের পর এবার সরে দাঁড়ালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ রানা প্রান্ত।

শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, “ব্যক্তিগত সমস্যার কারণে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করছি।”

তিনি আরও উল্লেখ করেন, প্রথম বর্ষ থেকেই তিনি ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন এবং এই তিন বছরে সংগঠনের অনেক সদস্যের কাছ থেকে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন— যা তিনি আজীবন মনে রাখবেন। তবে সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডে তিনি মানসিক অস্বস্তিতে ভুগছিলেন।

তার ভাষায়, “অনেক সময় সংগঠনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলেও তা যথেষ্ট মনে হয়নি। আমি আশাবাদী, ছাত্রদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠন ভবিষ্যতে গঠনমূলক পথে এগিয়ে যাবে এবং ছাত্রবান্ধব ও জনবান্ধব সংগঠনে রূপান্তরিত হবে।”

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০