মোসলেম মোহাম্মদ
১০ জুলাই ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৭ জন

কুয়েত থেকে ছয় হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে

Screenshot

 

কুয়েতে অভিবাসন ও শ্রম আইনের কঠোর বাস্তবায়নের অংশ হিসেবে দেশটি থেকে হাজার হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। চলতি বছরের মে ও জুন মাসে প্রায় ৬,৩০০ প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় ডিপোর্টেশন ও ডিটেনশন বিভাগের তথ্য অনুযায়ী, যেসব প্রবাসী রেসিডেন্সি বা শ্রম আইন লঙ্ঘন করেছেন, তাদেরকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরত পাঠানো হচ্ছে। অনেককে আদালতের আদেশে, আবার অনেককে সরাসরি নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক করে ফেরত পাঠানো হয়েছে।

কুয়েত সরকার জানিয়েছে, অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধভাবে অবস্থান করা কিংবা কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। একইসঙ্গে ডিপোর্টেশন প্রক্রিয়া চলাকালীন আটক ব্যক্তিদের মানবিক সহায়তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হচ্ছে।

দেশজুড়ে নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করছে। রেসিডেন্সি ও শ্রম আইন পুরোপুরি কার্যকর করতেই এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০