মোসলেম মোহাম্মদ
১২ জুলাই ২০২৫, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৭ জন

রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা — প্রবাসীদের আতঙ্ক, ‘আর কবে আমাদের ঘুম ভাঙবে!’

Screenshot

প্রতিবেদক: মোসলেম মোহাম্মদ

রাজধানীর মিটফোর্ড এলাকায় দিনের আলোয় জনসম্মুখে একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যা করার হৃদয়বিদারক ঘটনা দেশের নাগরিকদের মনে গভীর আতঙ্ক ও প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনার শিকার ব্যক্তি, মোহাম্মদ সোহাগ—একজন শান্তিপ্রিয় ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। চাঁদা না দেওয়ায় এমন নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই মর্মান্তিক ঘটনার খবর পৌঁছেছে দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও। মধ্যপ্রাচ্য ও ইউরোপে অবস্থানরত বহু প্রবাসী বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উদ্বেগ, ক্ষোভ ও নিরাপত্তাহীনতার কথা জানাচ্ছেন।

সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী মো. শামসুল হক লিখেছেন,

“২০২৪ সালের জুলাই মাসে দেশের গৌরব ফেরাতে আমরা যারা রাস্তায় ছিলাম, তারা কি এ স্বপ্ন দেখেছিলাম? আজ এই বাংলাদেশে প্রকাশ্যে একজন মানুষকে এভাবে হত্যা করা হবে—এটাই কি ছিল সেই স্বাধীনতার স্বপ্ন?”

আরেক প্রবাসী নাগরিক আব্দুল আছিম মন্তব্য করেন,

“আমরা প্রবাসে রেমিট্যান্স পাঠাই, দেশ গড়ার স্বপ্ন দেখি। অথচ দেশে আমাদের পরিবার-পরিজন চরম নিরাপত্তাহীনতায়। আজকের এ ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। দেশে কী চলছে? কেন চলছে? আর কবে আমাদের ঘুম ভাঙবে?”

এদিকে রাজধানীর সচেতন মহল বলছে, এ ঘটনা কোনো বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নয়—বরং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ ব্যর্থতার প্রতিচ্ছবি। তাঁরা দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার তিতাসের শোলাকান্দিতে বৃক্ষরোপণ, মাদকবিরোধী র‍্যালি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

১

গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পাওনার দাবিতে সন্তানদের প্রতিবাদ

২

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ক্ষোভ, অব্যাহতির দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের

৩

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা যেকোনও মুহূর্তে, আলোচনায় যারা ‎

৪

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

৫

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

৬

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

৭

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

৮

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

৯

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

১০

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

১১

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

১২

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

১৩

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১৪

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১৬

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৭

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৮

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৯

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

২০