Alam
২ অক্টোবর ২০২৫, ৩:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৮ জন

পাকিস্তানে ভাড়াবাড়ি ছেড়ে নিজস্ব ভবনে বাংলাদেশ হাইকমিশন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভাড়া বাড়ি থেকে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়েছে বাংলাদেশ হাইকমিশন। নতুন চ্যান্সারি ভবন নির্মাণ শেষ হওয়ার পর হাইকমিশন ডিপ্লোম্যাটিক এনক্লেভ এলাকায় কার্যক্রম শুরু করেছে।

বুধবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, নতুন ঠিকানা থেকে এখন থেকে সব ধরনের কনস্যুলার ও অন্যান্য সেবা দেওয়া হবে।

হাইকমিশনের নতুন ঠিকানা হলো:
বাংলাদেশ হাইকমিশন, ব্লক-১৫, রোড নং-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০।

যোগাযোগের জন্য ফোন নম্বর: ০৫১-২২৭৯২৬৭, ফ্যাক্স: ০৫১-২২৭৯২৬৬ এবং ই-মেইল: mission.islamabad@mofa.gov.bd ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, এর আগে হাইকমিশনের কার্যক্রম পরিচালিত হতো ইসলামাবাদের এফ ব্লক এলাকায় ভাড়া নেওয়া ভবনে। নতুন স্থানে স্থানান্তরের ফলে সেবা গ্রহণে প্রবাসী বাংলাদেশিরা আরও সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

ফেনীতে ছাত্রদল-ছাত্রলীগ মিলেমিশে ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ

হবিগঞ্জের বাহুবলে জমি বিরোধে সৎ ভাইয়ের হামলা, মা-ছেলে আহত

ঢাকেশ্বরী মন্দিরে স্বচ্ছ কমিটি ও সংস্কারের দাবি: টিম্পল পাল নিশান

১০

চাঁদপুরে এনসিপিতে বিএনপি ও গণঅধিকার থেকে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

১১

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের পূর্ণ শক্তির দল ঘোষণা

১২

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

১৩

ন্যান্সিকে এমপি হিসেবে দেখতে চান অলিদ তালুকদার

১৪

দাউদকান্দিতে ‘স্বপ্নযাত্রা সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

১৫

ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাদ্দাম হোসেন

১৬

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক

১৭

শহীদ জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

১৮

জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

১৯

ইডেনের ছাত্রলীগ নেত্রী রিভার জামিন মঞ্জুর

২০