মোসলেম মোহাম্মদ
৮ জুলাই ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৪ জন

সৌদিতে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি প্রবাসী আটক: চলমান অভিযানে ব্যাপক ধরপাকড়

Screenshot

 

সৌদি আরবে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে এক সপ্তাহে ১৭ হাজারেরও বেশি প্রবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৭,৮৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে ১০,৭৪৬ জন আবাসন আইন, ৪,৩৬২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২,৭৫৫ জন শ্রম আইন ভঙ্গ করেছেন।

এছাড়া, সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১,৫০৭ জনকে আটক করা হয়। এদের বেশিরভাগই ইথিওপিয়ান (৬৫%) ও ইয়েমেনি (৩৩%) নাগরিক।

গ্রেফতারকৃতদের মধ্যে ইতোমধ্যে ৮,০৫১ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে, প্রায় ১৩,৩৬২ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে ১১,৮৭৪ জন পুরুষ এবং ১,৪৮৮ জন নারী রয়েছেন।

অভিযানের সময় অবৈধ অভিবাসীদের আশ্রয় ও সহায়তা দেওয়ার দায়ে সৌদি নাগরিকসহ ২৬ জনকেও গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে ৬,৮৩৯ জন প্রবাসীকে নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে, এবং ২,৩৯২ জনের জন্য ফেরতের চূড়ান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধ অভিবাসনে সহযোগিতা করলে ১৫ বছরের জেল এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

সৌদির প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার বড় একটি অংশ অভিবাসী শ্রমিক, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অনিয়মিতভাবে বসবাস করছে। এই অনিয়ম ঠেকাতে সৌদি সরকার ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০