Alam
১৭ অগাস্ট ২০২৫, ৫:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০১ জন

২ লাল কার্ড, ৩ গোলের ম্যাচে জয় দিয়ে বার্সার মৌসুম শুরু

লা লিগার শিরোপাধারী বার্সেলোনা ২০২৫-২৬ মৌসুমের সূচনা করেছে জয়ে। শনিবার রাতে ৯ জনের মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

কাতালানদের হয়ে গোল করেন রাফিনিয়া, ফেররান তোরেস ও লামিনে ইয়ামাল। পুরো ম্যাচে ৭২ শতাংশ সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় বার্সা, এর মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে মায়োর্কা মাত্র একবার গোলমুখে সঠিক শট নিতে সক্ষম হয়।

খেলার শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। সপ্তম মিনিটে ইয়ামালের ক্রসে হেড করে গোল করেন রাফিনিয়া। এরপর প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে ২-০ করেন তোরেস।

প্রথমার্ধেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। ৩৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মনু মরনালেস। ছয় মিনিট পর ভিএআরের সিদ্ধান্তে সরাসরি লাল কার্ড পান ভেদাত মিউরিকি। ফলে ৯ জনের দলে পরিণত হয় মায়োর্কা।

খেলার দ্বিতীয়ার্ধে পুরোপুরি আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। তবে একাধিক সুযোগ নষ্ট করেন ইয়ামাল, তোরেস ও রাফিনিয়া। বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ডও গোলের দেখা পাননি। শেষ পর্যন্ত যোগ করা সময়ে বাঁ পায়ের শটে গোল করে ব্যবধান বাড়ান ইয়ামাল।

৩-০ ব্যবধানের এই জয় দিয়ে লা লিগায় নতুন মৌসুম শুরু করলো বার্সেলোনা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০