Fahim hassan
২৬ জুলাই ২০২৫, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০১ জন

মাদারীপুরে কোরআন প্রতিযোগিতা: ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

কালকিনিতে কুরআন প্রতিযোগিতা: তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

মাদারীপুরের কালকিনিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী এক উৎসবমুখর কুরআন প্রতিযোগিতা। শনিবার (২৬ জুলাই) কালকিনি উপজেলার পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় শরিয়তপুর, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতাটি ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণে এক মিলনমেলার আবহ তৈরি হয়। আয়োজক সূত্রে জানা গেছে, বিভিন্ন জেলার মাদ্রাসাগুলোতে আমন্ত্রণপত্র পাঠিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

পুরস্কার ও সম্মাননা

প্রতিযোগিতা শেষে সেরা দুইজনকে স্বর্ণপদক, চারজনকে রৌপ্যপদক এবং ২০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও সব অংশগ্রহণকারী শিক্ষার্থীকেই সান্ত্বনা পুরস্কারে ভূষিত করা হয়।

ঢাকা থেকে আগত চারজন বিশিষ্ট হাফেজ ও ইসলামি শিক্ষা বিশারদ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।

প্রতিযোগীদের অনুভূতি

শরিয়তপুর কওমি মাদ্রাসার শিক্ষার্থী ওসমান লস্কর বলেন,

“আমি এখানে অংশ নিতে পেরে দারুণ খুশি। বড় হাফেজ হতে চাই, এই প্রতিযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে।”

কালকিনির বড় কালিনগর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ মেহেদি খান জানান,

“প্রথমবার অংশ নিচ্ছি। অনেক শিক্ষার্থী আসতে পারেনি, আমাকে সুযোগ দেওয়ায় কৃতজ্ঞ।”

আরেক প্রতিযোগী মাহাবুব ইসলাম বলেন,

“প্রথম হওয়া বড় কথা নয়, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে পরিচয়ের সুযোগ হয়েছে।”

আয়োজকদের বক্তব্য

প্রতিযোগিতার আয়োজক ও মাদ্রাসার সাবেক সভাপতি সিরাজ সরদার বলেন,

“সবার মাঝে কুরআনের আলো ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। আগামীতে আরও বড় পরিসরে প্রতিযোগিতার পরিকল্পনা রয়েছে।”

এ আয়োজনে আর্থিক সহায়তা ও সহযোগিতা করেন আমেরিকান প্রবাসী বিএম আলমগীর হোসেন এবং এলাকার অন্যান্য শুভানুধ্যায়ীরা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০