মোসলেম মোহাম্মদ
১৯ জুলাই ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৬ জন

তিল ধারণের ঠাঁই নেই সোহরাওয়ার্দীতে, সমাবেশস্থলে উপস্থিত জামায়াত আমির

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে ঘিরে সৃষ্টি হয়েছে জনস্রোত। সমাবেশ শুরু হওয়ার প্রায় ৬ ঘণ্টা আগেই উদ্যানজুড়ে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। শুধু উদ্যানেই নয়—বাইরেও অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী, যাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে নানা স্লোগান।

এমন উৎসবমুখর পরিবেশে শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে সমাবেশস্থলে উপস্থিত হন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাকে স্বাগত জানাতে রাস্তার দুই পাশে সারি বেঁধে দাঁড়ান নেতাকর্মীরা। মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দীর চারপাশ। আমির তাদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং মুখভরা হাসিতে আনন্দ প্রকাশ করেন।

এরইমধ্যে দলের শীর্ষ নেতারা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। এর মধ্যে সকাল ৯টা ৩০ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

দুপুর ২টায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে শুরু হবে জাতীয় সমাবেশ। সাত দফা দাবির প্রেক্ষিতে এই সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোহরাওয়ার্দীতে আজকের এই জমায়েত যেন জনতার শক্তির এক নিঃশব্দ বার্তা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০