Alam
২০ এপ্রিল ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৯ জন

ঢাকেশ্বরী মন্দিরে স্বচ্ছ কমিটি ও সংস্কারের দাবি: টিম্পল পাল নিশান

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক এবং মানবাধিকার কর্মী টিম্পল পাল নিশান ঢাকেশ্বরী মন্দিরে স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমানে ঢাকেশ্বরী মন্দিরের দায়িত্বে থাকা কমিটি একটি চক্রে পরিণত হয়েছে। দেশ-বিদেশ থেকে বিপুল পরিমাণ অনুদান এলেও একই গোষ্ঠী বারবার দায়িত্বে থাকায় সাধারণ সনাতনী সম্প্রদায় এর সুফল পাচ্ছে না। জাতীয় মন্দির হিসেবে স্বীকৃতি থাকলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমান কমিটির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল সনাতনী সংগঠনের সঙ্গে সমন্বয় করে মন্দির পরিচালনা করতে হবে।

তিনি আরও স্মরণ করিয়ে দেন, ৫ আগস্টের পর যখন মন্দির অরক্ষিত ছিল, তখন অনেকেই রাত জেগে মন্দির পাহারায় ছিলেন।

প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মন্দির ও সনাতনীদের স্বার্থে কোনো অন্যায়ের বিরুদ্ধে তিনি পিছু হটবেন না। একই সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরের বিষয়ে মাননীয় তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তার দাবিসমূহ হলো: ১. মন্দিরের পবিত্রতা রক্ষায় প্রাঙ্গণে মাছ, মাংসসহ সকল আমিষ খাবার গ্রহণ অবিলম্বে বন্ধ করতে হবে। ২. শুধু জাতীয় মন্দির ঘোষণা নয়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মতো সমমানের সরকারি সুযোগ-সুবিধা ঢাকেশ্বরী মন্দিরকেও দিতে হবে। ৩. দেশের সকল হিন্দু সংগঠনের সমন্বয়ে স্বচ্ছ, ঐক্যবদ্ধ ও প্রতিনিধিত্বশীল পরিচালনা কমিটি গঠন করতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১০

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১১

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১২

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৩

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৪

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৫

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৬

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৭

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৮

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৯

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

২০