মোসলেম মোহাম্মদ
১২ জুলাই ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০৫ জন

বিএনপির পদে থাকার প্রমাণ দিলেন ড. ফয়জুল হক

Screenshot

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়া প্রবাসী রাজনৈতিক কর্মী ও সামাজিক আন্দোলনের সক্রিয় মুখ ড. ফয়জুল হক। শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এ ঘোষণা দেন।

তবে পদত্যাগের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিতর্ক। অনেকেই দাবি তোলেন—ড. ফয়জুল হক বিএনপির কোনো সাংগঠনিক পদেই ছিলেন না। এমন মন্তব্যের প্রেক্ষিতে তিনি প্রমাণ স্বরূপ একটি প্যাডে নিজের নামসহ মালয়েশিয়া বিএনপির পূর্ণাঙ্গ কমিটি পাঠিয়েছেন গণমাধ্যমের কাছে। সেখানে দেখা যায়, তিনি দলটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে ২০১৫ সালে দায়িত্ব পালন করেন। কমিটিতে তাঁর নাম তালিকার ৪০ নম্বরে উল্লেখ রয়েছে।

ড. ফয়জুল জানান, মালয়েশিয়া বিএনপির দায়িত্ব পালনের পাশাপাশি ২০১৮ সালে তিনি ঝালকাঠী-১ ও ঝালকাঠী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় বিএনপি, জামায়াতে ইসলামি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন ইসলামপন্থী ও সামাজিক আন্দোলনে সক্রিয় ছিলেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমি পাথর দিয়ে মানুষ হত্যা, চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসকে সমর্থন করি না। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস নিয়েই আমি রাজনীতি করেছি এবং করবো।”

তিনি আরও উল্লেখ করেন, “জুলাই বিপ্লবের পর দেশের বৃহত্তর স্বার্থে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, যা দলের বর্তমান অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক ছিল। আমি চাই না আমার অবস্থানের কারণে কেউ বিব্রত হোক। বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আমার শ্রদ্ধা চিরকাল থাকবে।”

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে ড. ফয়জুল হক বলেন, “আমি ঝালকাঠী-১ আসন থেকে একটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতির সামনে আসতে চাই। দলীয় ছায়ার বাইরে থেকে সত্য, ন্যায় ও ধর্মীয় মূল্যবোধের পক্ষে কথা বলাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য। মৃত্যুর আগপর্যন্ত এই পথেই অবিচল থাকতে চাই।”

তিনি সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান জানান এবং বিএনপিসহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০