Alam
২৫ অগাস্ট ২০২৫, ১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২০ জন

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে রোববার বিকেল ৫টার দিকে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনেই রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশনের আয়োজন করা হয়। সেখানে মূল আলোচ্য বিষয় ছিল— রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা তৈরির উপায়।

সেশনে রোহিঙ্গা প্রতিনিধি দল অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কারণে দীর্ঘদিন ধরে শরণার্থী জীবনে তাদের দিন কাটাতে হচ্ছে। তারা জানান, কোনো ধরনের জোরপূর্বক প্রত্যাবাসন নয়, বরং নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করে মিয়ানমারে ফিরে যেতে চান তারা।

সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন।

আয়োজকদের মতে, এ ধরনের আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর কৌশল বের করা এবং প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই সম্মেলনের প্রধান লক্ষ্য।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০