মোসলেম মোহাম্মদ
৭ জুলাই ২০২৫, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৪ জন

জুলাইকে ভুলিয়ে দিতে চাইলে তারা হবে নব্য মীর জাফর: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

Screenshot

 

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, “যে জাতি তার বীর সন্তানদের স্মরণে রাখে না, সে জাতি কখনোই উন্নতির চূড়ায় পৌঁছাতে পারে না।” তিনি জোর দিয়ে বলেন, “আমরা যদি আজ শহীদদের ভুলে যাই, তবে আগামী দিনে যখন আবার স্বৈরাচারী শাসনের থাবা আসবে, তখন কেউ আর জীবন দিতে রাজি হবে না। আনাস, মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিমরা আর এগিয়ে আসবে না।”

তিনি বলেন, “আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদের জীবন কুরবানী করেছি জাতির কল্যাণে। যারা ১৪০০ শহীদকে ভুলিয়ে দিতে চাইবে, যারা এই জুলাইয়ের আত্মত্যাগকে ম্লান করতে চাইবে, তারাই হবে এই শতাব্দীর নব্য মীর জাফর।”

চিফ প্রসিকিউটর বলেন, “জুলাইয়ের যে স্বপ্ন তরুণদের রক্তে রঞ্জিত, তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সময়টি ছিল অন্ধকারাচ্ছন্ন, রাজনৈতিক নেতৃত্ব ছিল দুর্বল—তখনই জীবন দিয়ে দেশকে জাগিয়ে তুলেছিল এই প্রজন্মের সাহসী সন্তানেরা। তাদের আত্মত্যাগ আমাদের চিরকাল স্মরণ রাখতে হবে, ভবিষ্যৎ প্রজন্ম যেন অনুপ্রেরণা পায়, যেন প্রয়োজনে আবারও রাজপথে নামতে পারে দেশের জন্য।”

তিনি আরও বলেন, “এই শহীদদের ঋণ জাতি কোনোদিন শোধ করতে পারবে না। তারা আমাদের জাতির সর্বোচ্চ সম্পদ। তাদের স্মরণে জাতীয়ভাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ অব্যাহত রাখতে হবে।”

চিফ প্রসিকিউটর আশ্বাস দিয়ে বলেন, “যারা এই তরুণদের হত্যা করেছে, তাদের কেউই পার পাবে না। বিশেষ করে ৫ আগস্ট চানখারপুলে যারা ছয়জন নিরীহ তরুণকে হত্যা করেছিল, তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ ১৪ জুলাই দেওয়া হবে এবং এরপরেই সাক্ষ্যগ্রহণ শুরু হবে। আমরা দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করব, যাতে ভবিষ্যতে কেউ আর এমন বর্বরতার সাহস না করে।”

 

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০