Fahim hassan
৩১ জুলাই ২০২৫, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৪ জন

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে নাহিদ

হৃদরোগে আক্রান্ত জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে এনসিপি নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক:

হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় তিনি হাসপাতালে পৌঁছান।

নাহিদের সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াত আমিরের হার্টের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়েছে। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাকে।

সাক্ষাতে এনসিপি নেতারা ডা. শফিকুর রহমানের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, জাতীয় রাজনীতিতে একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিক হিসেবে ডা. শফিকুর রহমানের সক্রিয় উপস্থিতি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ।

এর আগে জানা যায়, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে জামায়াত আমিরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় হৃদরোগের জটিলতা ধরা পড়ে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১০

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১১

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১২

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৪

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৬

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১৭

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১৮

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১৯

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

২০