Fahim hassan
৩১ জুলাই ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫১ জন

জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

  1. জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    নিজস্ব প্রতিবেদক

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হওয়ার খবরে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

    ফেসবুক পোস্টে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জামায়াত আমিরের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে ফোন করেন ড. ইউনূস। তিনি ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনা করেন এবং তার সার্জারি ও চিকিৎসা-প্রক্রিয়া সম্পর্কে খোঁজ নেন।

    জামায়াতের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ

    প্রধান উপদেষ্টার এই আন্তরিকতার জন্য ডা. শফিকুর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

    একই দিনে, দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান একটি বিবৃতিতে দেশবাসীর কাছে ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আহ্বান জানিয়েছেন।

    সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বিবৃতি

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী মুজিবুল আলমের পাঠানো বিবৃতিতে অধ্যাপক মুজিবুর রহমান বলেন,

    “আমাদের প্রিয় আমির ডা. শফিকুর রহমান বুধবার (৩০ জুলাই) অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি দেশের চলমান সংকটময় মুহূর্তে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন।”

    তিনি আরও বলেন,

    “এই মুহূর্তে জাতির কল্যাণে তার মত প্রাজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। আমরা দেশবাসী, দলের সর্বস্তরের নেতাকর্মী ও প্রবাসী শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছি— মহান আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া করুন। আল্লাহ তাআলা যেন তাঁকে পূর্ণ সুস্থতা দান করে আবারও জাতির কল্যাণে কাজ করার সুযোগ দেন— আমিন।”

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০