Fahim hassan
৩০ জুলাই ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৩ জন

জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হার্টে ৩টি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক | ৩০ জুলাই ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়েছে। এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা তার হার্টে তিনটি প্রধান (মেজর) ব্লক শনাক্ত করেছেন এবং বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুজিবুল আলম। তিনি জানান, এনজিওপ্লাস্টির পরিবর্তে খোলাখুলি বাইপাস সার্জারিই এখন শ্রেয় বিবেচনায় নিয়েছেন চিকিৎসকরা।

মুজিবুল আলম আরও জানান, দলের নেতারা তাকে বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও ডা. শফিকুর রহমান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

হাসপাতালে চলছে অপারেশনের প্রস্তুতি

বর্তমানে তার চিকিৎসা দলের তত্ত্বাবধানে বাইপাস সার্জারির জন্য সব ধরনের প্রস্তুতি চলমান। পরিবার ও জামায়াতের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমিরের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

হঠাৎ অসুস্থতা: সমাবেশেই পড়ে যান

উল্লেখ্য, চলতি মাসের ১৯ তারিখ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। প্রথমবার পড়ে যাওয়ার পর কর্মীদের সহায়তায় উঠে দাঁড়ালেও কিছুক্ষণের মধ্যে আবারও পড়ে যান। পরে মঞ্চে বসেই বক্তৃতা শেষ করেন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

১০

১১ নারীকে ধর্ষণ-হ’ত্যার দায় স্বীকার, তবু কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি

১১

দেশের নানা অপকর্মে জামায়াত জড়িত বলে দাবি দুদুর

১২

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে সংসদ সদস্য মাসুদ সাঈদী

১৩

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

১৪

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

১৫

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

১৬

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

১৭

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

১৮

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

১৯

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

২০