Alam
২৭ এপ্রিল ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২২ জন

ফেনীতে ছাত্রদল-ছাত্রলীগ মিলেমিশে ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ

ফেনীতে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের যোগসাজশে ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ তুলেছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া এক ব্যবসায়ী।

ভুক্তভোগী মো. সাদ্দাম হোসাইন দাবি করেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একটি চক্র তার দুটি ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে বন্ধ করে দিয়েছে।
সাদ্দাম হোসাইন জানান, ফেনীর পোস্ট অফিস রোডে ‘হোটেল পানশি’ ও ‘উৎসব কাবাব’ নামে দুটি রেস্টুরেন্ট পরিচালনা করতেন তিনি। কিন্তু কিছুদিনের মধ্যেই স্থানীয় প্রভাবশালী একটি মহল চাঁদা দাবি, হুমকি এবং দখলচেষ্টায় নামে।
তার অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রদল ও ছাত্রলীগের পরিচয়ধারী কয়েকজন মিলে তার প্রতিষ্ঠানে হামলা চালায়, ভাঙচুর করে এবং পরে তালা ঝুলিয়ে দেয়। এতে প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, এর আগে তার কাছ থেকে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। পরবর্তীতে তাকে অপহরণ করে নির্যাতনের ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি। এসব ঘটনায় মামলা হলেও এখনো কার্যকর কোনো প্রতিকার পাননি বলে জানান।

সাদ্দাম বলেন, “দেশের জন্য আন্দোলন করেছি, অথচ আজ নিজের ব্যবসা ও নিরাপত্তা রক্ষা করতে পারছি না।”
তিনি প্রশাসনের কাছে ব্যবসাপ্রতিষ্ঠান উদ্ধার, দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পাওনার দাবিতে সন্তানদের প্রতিবাদ

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ক্ষোভ, অব্যাহতির দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা যেকোনও মুহূর্তে, আলোচনায় যারা ‎

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

১০

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

১১

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

১২

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১৩

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১৪

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১৫

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৬

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৭

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৮

একই দিনে না ফেরার দেশে দুই সাবেক সংসদ সদস্য

১৯

১০০ কোটি টাকায় এনসিপি জামায়াতের কাছে বিক্রি হয়েছে: রাশেদ খাঁন

২০