Alam
২৫ এপ্রিল ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

হবিগঞ্জের বাহুবলে জমি বিরোধে সৎ ভাইয়ের হামলা, মা-ছেলে আহত

হবিগঞ্জের বাহুবল উপজেলার বড়ইউড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের হামলায় ১৩ বছর বয়সী তামীম মিয়া ও তার মা গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লাল মিয়ার দুই সংসারের সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

এ বিরোধকে কেন্দ্র করে গত ২১ তারিখ রাত প্রায় ১১টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে কাজল মিয়া ক্ষিপ্ত হয়ে তার সৎ ভাই তামীম মিয়া ও সৎ মায়ের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় তামীম মিয়ার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। এ সময় তার মা-ও মারাত্মকভাবে আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা দায়ের হয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জের বাহুবলে জমি বিরোধে সৎ ভাইয়ের হামলা, মা-ছেলে আহত

ঢাকেশ্বরী মন্দিরে স্বচ্ছ কমিটি ও সংস্কারের দাবি: টিম্পল পাল নিশান

চাঁদপুরে এনসিপিতে বিএনপি ও গণঅধিকার থেকে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের পূর্ণ শক্তির দল ঘোষণা

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

ন্যান্সিকে এমপি হিসেবে দেখতে চান অলিদ তালুকদার

দাউদকান্দিতে ‘স্বপ্নযাত্রা সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাদ্দাম হোসেন

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক

শহীদ জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

১০

জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

১১

ইডেনের ছাত্রলীগ নেত্রী রিভার জামিন মঞ্জুর

১২

দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জোনায়েদ সাকি

১৩

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

১৪

ভারতের বিপক্ষে ফাইনালে আজ বাংলাদেশের যুবারা, শিরোপা ধরে রাখার লক্ষ্য

১৫

সংবিধান সংস্কার আদেশ ‘জোর করে করানো’: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ

১৬

আওয়ামীলীগ আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী

১৭

সংবিধানে গণভোটের বিধান না থাকলেও ১৯৭৭ সালে জিয়াউর রহমানের গণভোট: নতুন করে উঠছে প্রশ্ন

১৮

সংশোধনী নয়, সংস্কার পরিষদে সমান সদস্য চায় বিরোধীদল: জামায়াত আমির

১৯

বিপ্লবী সরকার গঠন করা হয়নি কেন—সংসদে বিরোধী দলকে প্রশ্ন পার্থর

২০