জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং টানা এ দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।
রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া শিরীন শারমিন চৌধুরী পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।
মন্তব্য করুন