Alam
১ সেপ্টেম্বর ২০২৫, ১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৪ জন

খুলনার রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যে এবারও শিকার হলেন সংবাদমাধ্যমের একজন কর্মী। খুলনার রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ মরদেহের পরিচয় নিশ্চিত করেন।

নগরীর লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, নদীতে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে তিনি প্রথমে সেখানে যান এবং পরবর্তীতে নৌপুলিশকে বিষয়টি অবহিত করেন।

নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন বলেন, উদ্ধারকৃত মরদেহের পরনে ছিল নীল রঙের গ্যাবাডিন প্যান্ট এবং আকাশি রঙের টি-শার্ট। বুলুর মুখমণ্ডল ও ডান হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনায় পিবিআই ও সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে কাজ শুরু করেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম তদারকি করেছেন।

এর আগে, সম্প্রতি অন্য এক সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ মেঘনা নদীতে ভেসে উঠেছিল। ফলে টানা সাংবাদিক নির্যাতন ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় সংবাদকর্মীদের মধ্যে শঙ্কা ও ক্ষোভ বাড়ছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন রফিকুল ইসলাম মাদানী

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা অনুমোদন

আদালতে ইউনূস-আসিফসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন

আগামী ৪৮ ঘণ্টায় চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, কালবৈশাখীর আশঙ্কা

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি: আখতার হোসেন

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সাদিক কায়েমকে প্রার্থী করছে জামায়াত

ফেনীতে ছাত্রদল-ছাত্রলীগ মিলেমিশে ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ

হবিগঞ্জের বাহুবলে জমি বিরোধে সৎ ভাইয়ের হামলা, মা-ছেলে আহত

ঢাকেশ্বরী মন্দিরে স্বচ্ছ কমিটি ও সংস্কারের দাবি: টিম্পল পাল নিশান

১০

চাঁদপুরে এনসিপিতে বিএনপি ও গণঅধিকার থেকে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

১১

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের পূর্ণ শক্তির দল ঘোষণা

১২

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

১৩

ন্যান্সিকে এমপি হিসেবে দেখতে চান অলিদ তালুকদার

১৪

দাউদকান্দিতে ‘স্বপ্নযাত্রা সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

১৫

ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সাদ্দাম হোসেন

১৬

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক

১৭

শহীদ জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

১৮

জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

১৯

ইডেনের ছাত্রলীগ নেত্রী রিভার জামিন মঞ্জুর

২০