বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জননী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর, তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ, বৃহস্পতিবার (১লা জানুয়ারি ২০২৬) বাদ আসর,“রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদ” আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে দল-মত নির্বিশেষে বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত থেকে দোয়া ও শোক প্রকাশ করেছেন।
অনুষ্ঠান শেষে সংগঠনটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়েছে দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য।
মন্তব্য করুন