Alam
৬ এপ্রিল ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

শহীদ জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও আইনজীবী শিশির মনির বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করে বলেছেন, যারা জুলাই সংস্কার থেকে দূরে সরে গেছে, তারা শহীদ জিয়াউর রহমানের রাজনীতি থেকেও বহু দূরে সরে গেছে। তিনি অভিযোগ করেন, জুলাই সংস্কারের কথা বলে ক্ষমতায় এসে দলটি এখন সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে গেছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
“গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে রাকসু।

শিশির মনির দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। রাষ্ট্রপতিকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির বর্তমান আচরণ দেখে মনে হয় তারা সংবিধান সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখে না। ৫ আগস্টের পর দেশের মানুষ আর কোনো চাপ বা ভয়কে গুরুত্ব দেয় না এবং দুর্নীতিনির্ভর ব্যবস্থার পরিবর্তন চায়।

জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, যারা আন্দোলনে জীবন দিয়েছেন, আহত বা পঙ্গু হয়েছেন— তাদের মধ্যে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি খুঁজে পাওয়া কঠিন। এ কারণেই বিএনপি জুলাই আন্দোলনকে গুরুত্ব দিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে গেছে বিএনপি: শিশির মনির

ইডেনের ছাত্রলীগ নেত্রী রিভার জামিন মঞ্জুর

দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জোনায়েদ সাকি

ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

ভারতের বিপক্ষে ফাইনালে আজ বাংলাদেশের যুবারা, শিরোপা ধরে রাখার লক্ষ্য

সংবিধান সংস্কার আদেশ ‘জোর করে করানো’: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ

আওয়ামীলীগ আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী

সংবিধানে গণভোটের বিধান না থাকলেও ১৯৭৭ সালে জিয়াউর রহমানের গণভোট: নতুন করে উঠছে প্রশ্ন

সংশোধনী নয়, সংস্কার পরিষদে সমান সদস্য চায় বিরোধীদল: জামায়াত আমির

১০

বিপ্লবী সরকার গঠন করা হয়নি কেন—সংসদে বিরোধী দলকে প্রশ্ন পার্থর

১১

বিশ্ববাজারের সাথে মিল রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণ মঙ্গলবার

১২

দাউদকান্দিতে চাঁদা দাবির অভিযোগে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর

১৩

গণঅভ্যুত্থান থেকে নির্বাচন—তাহলে জুলাই সনদে আপত্তি কেন?

১৪

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

১৫

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

১৭

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

১৮

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

২০