পরিকল্পনা প্রতিমন্ত্রী Zonayed Saki গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছেড়েছেন। তার জায়গায় দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন Dewan Abdur Rashid Nilu।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেই এই ঘোষণা দেন সাকি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনীতি ও সরকারের দায়িত্ব আলাদা রাখার লক্ষ্যেই দলীয় প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সাকি বলেন, “রাজনৈতিক দল ও সরকারকে আলাদা করার জন্য দলীয় প্রধানের দায়িত্ব ছেড়েছি।”
জুলাই জাতীয় সনদ ইস্যুতে তিনি বলেন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক চলছে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই প্রাধান্য পাবে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন জোনায়েদ সাকি। ওই সম্মেলনের সমাপনী অধিবেশনে ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে গণসংহতি আন্দোলনের প্রতীক ‘মাথাল’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
নির্বাচনের পর বিএনপি চেয়ারম্যান Tarique Rahman নেতৃত্বাধীন নতুন সরকারে তাকে প্রথমে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরে অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে রাখা হয় তাকে।
মন্তব্য করুন