Alam
১০ অগাস্ট ২০২৫, ৫:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪১ জন

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে শিক্ষার্থীরা ফল দেখতে পারবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ফল প্রকাশের পরপরই অনেক শিক্ষার্থী ওয়েবসাইটে প্রবেশে সমস্যা হওয়ার কথা জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সাময়িকভাবে সাইট ধীরগতির হয়েছে, যা দ্রুত স্বাভাবিক হবে।

এবার মোট ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃনিরীক্ষণের আবেদন করেছে। গত বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২১ হাজার এবং চ্যালেঞ্জ হওয়া খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার। সবচেয়ে বেশি আবেদন পড়েছে গণিত বিষয়ে (৪২,৯৩৬টি খাতা), এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে (প্রতিটি ১৯,৬৮৮টি), পদার্থবিজ্ঞানে (১৬,২৩৩টি) এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে (১৩,৫৫৮টি)। সবচেয়ে কম আবেদন এসেছে চারু ও কারুকলা বিষয়ে—মাত্র ৬টি খাতা।

পুনঃনিরীক্ষণে খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না; বরং নম্বর যোগের সঠিকতা, বাদ পড়া নম্বর এবং ওএমআর শিটে ত্রুটি আছে কি না—তা যাচাই করে প্রয়োজন হলে ফল সংশোধন করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১১

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১২

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৩

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৪

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৫

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৬

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৭

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

১৮

ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতির মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি কার্যালয়ে মাহমুদুর রহমান

২০