বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি-কে ঘিরে সম্প্রতি সংরক্ষিত নারী আসনের নমিনেশন প্রসঙ্গ নিয়ে আলোচনা চললেও এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এরই মধ্যে মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, সভাপতি, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন—একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, ন্যান্সিকে এমপি হিসেবে দেখতে চান তিনি।
তিনি মনে করেন, ন্যান্সি কেবল একজন জনপ্রিয় শিল্পীই নন, বরং নিজের রাজনৈতিক অবস্থানে স্পষ্ট ও অটল একজন ব্যক্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতি তাঁর প্রকাশ্য সমর্থন এবং বিভিন্ন সময়ে সাহসী অবস্থান অনেকের কাছেই তাকে আলাদা পরিচিতি দিয়েছে।
যদিও নমিনেশন পাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত, তবুও ন্যান্সিকে সংসদে দেখতে চাওয়ার মতো মতামত ইতোমধ্যে জনমনে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।
মন্তব্য করুন