Alam
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৮ জন

সাড়ে ৩ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রজ্ঞাপন জারি

সাড়ে তিন হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নার্সদের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সুপারিশক্রমে এসব নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত সিনিয়র স্টাফ নার্সরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডের বেতনক্রমে দায়িত্ব পালন করবেন।

যোগদান প্রক্রিয়া

নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে পদায়নকৃত হাসপাতালে যোগদান করতে হবে। এ জন্য মন্ত্রণালয় ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত ফরমে যোগদানপত্র পূরণ করতে হবে।

বদলি ও পদায়ন

ভবিষ্যতে বদলি বা পদায়ন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী সম্পন্ন হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

বন্ড সম্পাদনের শর্ত

চাকরিতে যোগদানের আগে প্রত্যেককে ৩০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে দুটি পৃথক বন্ড সম্পাদন করতে হবে।

প্রথম বন্ডে উল্লেখ থাকবে, শিক্ষানবিশকাল বা পরবর্তী তিন বছরের মধ্যে চাকরি ত্যাগ করলে সরকার প্রদত্ত বেতন-ভাতা ও প্রশিক্ষণ ব্যয় ফেরত দিতে হবে।

দ্বিতীয় বন্ডে প্রতিশ্রুতি দিতে হবে যে তিনি বা তাঁর পরিবার যৌতুক নেবেন না বা দেবেন না।

প্রয়োজনীয় ফরম জমাদান

নবনিযুক্ত নার্সদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম, পিএমআইএস ফর্ম এবং সম্পদ বিবরণী পূরণ করে আগামী ১০ অক্টোবরের মধ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে জমা দিতে হবে। পদায়নে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এ নিয়োগের মাধ্যমে সারাদেশের স্বাস্থ্যসেবা খাতে নার্স সংকট নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১১

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১২

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৩

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৪

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৫

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৬

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৭

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

১৮

ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতির মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি কার্যালয়ে মাহমুদুর রহমান

২০