আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও ইউএস ওপেনের সেরা তারকারা। দর্শকদের জন্য দিনটি হতে যাচ্ছে জমজমাট ক্রীড়ার।
বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা ৬টা। খেলা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। সিরিজ জয়ের লক্ষ্যেই নামবে স্বাগতিক বাংলাদেশ দল।
ইউএস ওপেন টেনিস
এদিকে যুক্তরাষ্ট্রে চলছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টেনিস আসর ইউএস ওপেন। আজ রাত ৯টা থেকে শুরু হবে পুরুষ ও নারী এককের কোয়ার্টার ফাইনালের লড়াই। ম্যাচগুলো সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২ ও স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে। শীর্ষ তারকাদের উপস্থিতিতে জমে উঠবে প্রতিযোগিতা।
মন্তব্য করুন