অস্ট্রেলিয়া সফরে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ ‘এ’ দল এবার নামবে একটি চারদিনের ম্যাচে। এ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে ১৪ সদস্যের স্কোয়াড।
চমক হলো—সবশেষ কয়েকটি সিরিজে নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহান নেই দলে। তার পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকে।
টি-টোয়েন্টি খেলা বর্তমান দল থেকে চারজন জায়গা পেয়েছেন নতুন স্কোয়াডে—হাসান মাহমুদ, নাঈম হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।
প্রধান নির্বাচক আগেই ইঙ্গিত দিয়েছিলেন এনামুল হক বিজয়কে আর সুযোগ দেওয়া হবে না। ঘোষিত দলেও সেটিই প্রতিফলিত হয়েছে, বিজয় নেই চারদিনের ম্যাচের দলে।
ঘোষিত বাংলাদেশ ‘এ’ দল
মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক)
মাহমুদুল হাসান জয়
শাহাদাত হোসেন দিপু
সাইফ হাসান
ইফতেখার হোসেন ইফতি
অমিত হাসান
ইয়াসির আলী চৌধুরি
রাকিবুল হাসান
নাঈম হাসান
হাসান মুরাদ
মুশফিক হাসান
আনামুল হক
রিপন মণ্ডল
হাসান মাহমুদ
মন্তব্য করুন