Fahim hassan
৮ অগাস্ট ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭২ জন

মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, হতে পারে যেসব চুক্তি

মালয়েশিয়ার আমন্ত্রণে তিন দিনের সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ১১ আগস্ট তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এটি হবে বাংলাদেশ সরকারপ্রধানের ফিরতি সফর। এর আগে, গত বছরের অক্টোবরে আনোয়ার ইব্রাহিম মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকা সফর করেছিলেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবার কুয়ালালামপুরে দুই নেতা দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হবেন। বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রেরণের জটিলতা নিরসন, বিদেশি কর্মীদের জন্য চালু করা কেন্দ্রীয় ব্যবস্থাপনা পদ্ধতিতে (FWCMS) বাংলাদেশের সরকারি সংস্থার প্রবেশাধিকার নিশ্চিতকরণ, প্রতিরক্ষা, উচ্চশিক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতাসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের তথ্যমতে, প্রধান উপদেষ্টার এই সফরে প্রায় ১০টি সমঝোতা স্মারক ও নোট সই হতে পারে। এর মধ্যে প্রতিরক্ষা, উচ্চশিক্ষা, জ্বালানি এবং হালাল খাদ্য ব্যবস্থাপনাসহ সাতটি স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে।

সফরকালে মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে।

এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্য কর্মকর্তারা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১১

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১২

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৩

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৪

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৫

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৬

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৭

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

১৮

ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতির মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি কার্যালয়ে মাহমুদুর রহমান

২০