Alam
৩০ মার্চ ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬ জন

বিশ্ববাজারের সাথে মিল রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণ মঙ্গলবার

ঢাকা, ৩০ মার্চ: বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৩১ মার্চ)। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মনির হোসেন চৌধুরী বলেন, ৩০ মার্চ পর্যন্ত সরকারের মজুত রয়েছে প্রায় ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল। এর পাশাপাশি এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল দেশে আসার কথা রয়েছে। ফলে আগামী মাসেও ডিজেল নিয়ে বড় ধরনের কোনো সংকট তৈরি হবে না বলে আশা করছে সরকার।
তিনি আরও জানান, দেশে মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল। কৃষি খাতে সেচ কার্যক্রম এবং গণপরিবহণে এই জ্বালানির ব্যবহার সবচেয়ে বেশি।
অন্যদিকে অকটেন ও পেট্রোলের ব্যবহার তুলনামূলকভাবে কম বলেও উল্লেখ করেন তিনি।
জ্বালানি সাশ্রয়ের জন্য সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে ভাবছে বলেও জানান জ্বালানি বিভাগের এই মুখপাত্র। এর মধ্যে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো উদ্যোগ নিয়ে আলোচনা চলছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববাজারের পরিস্থিতি, সরবরাহ ও দেশের চাহিদা বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারের সাথে মিল রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণ মঙ্গলবার

দাউদকান্দিতে চাঁদা দাবির অভিযোগে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর

গণঅভ্যুত্থান থেকে নির্বাচন—তাহলে জুলাই সনদে আপত্তি কেন?

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

১০

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

১১

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

১২

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১৪

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১৫

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৬

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৭

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৮

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৯

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

২০