Alam
৭ জানুয়ারী ২০২৬, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩ জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯টির মধ্যে ২৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল ইসলাম এখন পর্যন্ত এগিয়ে আছেন। তিনি ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিবের চেয়ে ৩৫১ ভোট বেশি পেয়েছেন।
ফলাফলে দেখা যায়, ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৩৩৬৪ ভোট এবং রাকিব পেয়েছেন ৩০১৩ ভোট। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম এবং অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ আংশিক ফলাফল ঘোষণা করেন।
জিএস এবং এজিএস পদেও এগিয়ে রয়েছে শিবির সমর্থিত প্যানেল। জিএস পদে ছাত্রশিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৩৪৮৯ ভোট, আর ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১৩৭৯ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ৩১০৬ ভোট এবং ছাত্রদলের প্রার্থী বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২৬৭৭ ভোট।
ভোটের শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা ছিল হাড্ডাহাড্ডি। প্রথম ধাপে ঘোষিত ২২ কেন্দ্রের ফলে এগিয়ে ছিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থী রাকিব। তবে পরবর্তী কেন্দ্রগুলোর ফল যুক্ত হওয়ায় ব্যবধান পাল্টে রিয়াজুল ইসলাম এগিয়ে যান।
নির্বাচন কমিশনের তথ্যমতে, হল সংসদে প্রায় ৭৫ শতাংশ এবং কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ ভোট পড়েছে। সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শুরু হলেও টেকনিক্যাল সমস্যার কারণে কিছু সময়ের জন্য গণনা বন্ধ থাকে। পরে পুনরায় গণনা শুরু হয়।
বাকি কেন্দ্রগুলোর ফল ঘোষণা হলে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১১

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১২

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৩

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৪

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৫

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৬

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৭

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

১৮

ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতির মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি কার্যালয়ে মাহমুদুর রহমান

২০