Alam
৫ জানুয়ারী ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১ জন

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

কুমিল্লার তিতাস উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কড়িকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে গৌরীপুর–হোমনা সড়কের কড়িকান্দি বাজার অংশে সড়ক মেরামতের কাজ সম্পন্ন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে সড়কটির ওই অংশটি ভাঙাচোরা ও খানাখন্দে পরিণত হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। প্রতিদিনই পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দেয়।

এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের লক্ষ্যে জামায়াতে ইসলামী কড়িকান্দি ইউনিয়ন শাখা স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশে ইট, বালু ও মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে তোলে। মেরামত কাজে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এ বিষয়ে জামায়াতে ইসলামী কড়িকান্দি ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ বলেন, জনগণের দৈনন্দিন চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং সামাজিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও জানান, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এলাকাবাসী জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের অবহেলিত সড়কটি মেরামত হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। সরকারি উদ্যোগের পাশাপাশি এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এলাকাবাসীর জন্য অত্যন্ত প্রশংসনীয় বলে তারা মন্তব্য করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১১

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১২

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৩

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৪

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৫

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৬

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৭

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

১৮

ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতির মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি কার্যালয়ে মাহমুদুর রহমান

২০