Alam
১ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

মোবাইল আমদানিতে কর কমলো, বাজারে স্থিতিশীলতা ও দেশীয় উৎপাদন বাড়ার আশা সরকারের

স্মার্টফোনের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অবৈধ হ্যান্ডসেটের প্রবাহ বন্ধে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোবাইল ফোন আমদানিতে মোট করহার বিদ্যমান ৬১ শতাংশ থেকে কমিয়ে ৪৩ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। আগে যেখানে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ, তা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে দেশে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
শফিকুল আলম বলেন, এসব সিদ্ধান্তের ফলে বাংলাদেশে মোবাইল ফোন শিল্প আরও বিস্তৃত হবে এবং দেশীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনে নতুন উদ্যোক্তারা আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে বিদেশ থেকে ব্যবহৃত মোবাইল ফোন এনে সেগুলো আংশিকভাবে সংস্কার করে বাজারে বিক্রি করা হয়, যা ক্রেতাদের জন্য ক্ষতিকর। একই সঙ্গে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হয়। নতুন সিদ্ধান্তের ফলে দেশীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং বাজারে ফোনের দাম কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১১

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১২

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৩

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৪

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৫

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৬

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৭

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

১৮

ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতির মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি কার্যালয়ে মাহমুদুর রহমান

২০