মোসলেম মোহাম্মদ
৯ জুলাই ২০২৫, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮০৮ জন

সারাদেশে আলিম ও কারিগরি এইচএসসি পরীক্ষা স্থগিত, কুমিল্লা বোর্ডেও স্থগিত ১০ জুলাইয়ের পরীক্ষা

Screenshot

 

সারাদেশে আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে সংশ্লিষ্ট বোর্ডের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন পরীক্ষার স্থগিতাদেশের বিষয়টি স্বীকার করেছেন।

তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরীক্ষাগুলো পরবর্তীতে কবে অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। হঠাৎ করে এমন ঘোষণায় পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে।

অন্যদিকে, টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন নিশ্চিত করেছেন।

জানা গেছে, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং পরশুরামের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। এসব অঞ্চলে পরীক্ষার্থীদের চলাচলসহ নিরাপত্তা নিশ্চিতে চ্যালেঞ্জ থাকায় বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে পরবর্তীতে পরীক্ষা কবে হবে, সে বিষয়েও এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরআন শেখাতে পাঠানো শিশুর হাতে আঘাতের দাগ—গৌরীপুরের মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মায়ের মারধরের অভিযোগ

১

কুমিল্লার তিতাসের শোলাকান্দিতে বৃক্ষরোপণ, মাদকবিরোধী র‍্যালি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

২

গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পাওনার দাবিতে সন্তানদের প্রতিবাদ

৩

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ক্ষোভ, অব্যাহতির দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের

৪

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা যেকোনও মুহূর্তে, আলোচনায় যারা ‎

৫

কিশোরগঞ্জে স্কুল থেকে ফেরার পথে ৩ ছাত্রকে ছুরিকাঘাত, ৫ দিন ধরে আইসিইউতে নাঈম

৬

প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদের

৭

প্রবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠুন”—মাহাভুব আলমকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার দাবি

৮

ইইউবি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের অভিযোগ

৯

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা: মাল্টিমিডিয়া জার্নালিস্ট টুর্নামেন্টে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ও অতিথি গ্রুপ

১০

পরিবেশ ও সমাজসেবায় ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক ইসমাইল

১১

কুমিল্লার লাকসাম থেকে রাসেল নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ

১২

ক্যান্টনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা সোহেল ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত

১৩

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন মোহাম্মদ হোসেন

১৪

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ছাত্রদলের সাদ্দাম হোসেন

১৫

বিএসইসি চেয়ারম্যানের আপত্তির পরও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাস্তবায়নে জোর, অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিনিয়োগকারীরা

১৬

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু সংসদে

১৭

বিচার বিভাগের বরাদ্দের তুলনায় বিটিভির বাজেট বেশি, প্রশ্ন তুললেন শিশির মনির

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

১৯

মশা দমন শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসার পরামর্শ প্রধানমন্ত্রীর

২০