Alam
২২ অগাস্ট ২০২৫, ৩:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৫ জন

ছাত্রদল নেতাকে হাত-পা বেঁধে মারধর করলেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা

নোয়াখালীর চরমটুয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সৌরভ হোসেনকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। জেলা ছাত্রদলের দাবি, কিশোর গ্যাংয়ের সদস্যদের সহযোগিতায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী এ ঘটনায় জড়িত।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে কলেজের সামনে থেকে সৌরভকে তুলে নেয় হৃদয়, পিয়াস ও বডি সোহেলসহ ১০-১২ জন যুবক। চার ঘণ্টা পর স্থানীয় হিরো মেম্বার তাকে নাইজ্জার ভাঙতি এলাকা থেকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশের এসআই শেখ কামাল সৌরভকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সুধারামন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, ঘটনাটি অপহরণ কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রায়হান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী হৃদয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হৃদয় ও পিয়াস কিশোর গ্যাংয়ের সঙ্গে সক্রিয়। তাদের সঙ্গে পূর্ব বিরোধের কারণে সৌরভকে অপহরণ ও মারধরের ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১১

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১২

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৩

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৪

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৫

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৬

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৭

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

১৮

ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতির মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি কার্যালয়ে মাহমুদুর রহমান

২০