Alam
২৬ জুলাই ২০২৫, ৪:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪০১ জন

জামায়াত ছাড়াই নতুন জোট গঠন করতে যাচ্ছে ৪ ইসলামি দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ ছাড়া নতুন ইসলামি জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে চারটি ইসলামপন্থী রাজনৈতিক দল।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আসন্ন নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে ইসলামপন্থীদের মধ্যে ঐক্য জোরদারের বিষয়ে ঐকমত্য গড়ে ওঠে।

সভায় নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। এতে অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নেজামে ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আবদুল মাজেদ আতহারী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান এবং যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, মৌলিক রাজনৈতিক সংস্কার এবং আগামীর নির্বাচনী প্রস্তুতির বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১১

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১২

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৩

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৪

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৫

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৬

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৭

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

১৮

ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতির মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি কার্যালয়ে মাহমুদুর রহমান

২০