Alam
১ এপ্রিল ২০২৬, ৩:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

সংশোধনী নয়, সংস্কার পরিষদে সমান সদস্য চায় বিরোধীদল: জামায়াত আমির

ঢাকা: সংবিধান সংশোধনের প্রস্তাবে নয়, বরং সংস্কার পরিষদের কমিটি গঠনের ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য রাখার শর্তে একমত হয়েছে জাতীয় সংসদের বিরোধী দল।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এ কথা জানান।
ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, সংসদের অনির্ধারিত আলোচনায় আইনমন্ত্রী তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছেন। শফিকুর রহমান বলেন, সরকারি দল থেকে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিরোধী দল সংকট তৈরি করতে নয়, বরং সমাধান খুঁজতেই আলোচনায় অংশ নিয়েছে। তবে আইনমন্ত্রী তার বক্তব্যে দাবি করেছেন যে বিরোধী দল সংবিধান সংশোধনের প্রস্তাবে একমত হয়েছে, যা সঠিক নয়।
তিনি বলেন, তাদের অবস্থান স্পষ্ট—সংবিধান সংশোধনের প্রশ্নে নয়, বরং সংবিধান সংস্কার নিয়ে আলোচনা করা যেতে পারে। তার বক্তব্যে কোনো অস্পষ্টতা ছিল না বলেও তিনি উল্লেখ করেন।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, সংস্কার পরিষদ বা এ সংক্রান্ত কোনো কমিটি গঠন করা হলে সেখানে সরকার ও বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য থাকতে হবে। সংসদ সদস্যদের আনুপাতিক হারে সদস্য নির্ধারণ করা হলে সেখান থেকে ইতিবাচক ফল আসার সম্ভাবনা কম বলে তিনি মন্তব্য করেন। সমান সদস্য নিশ্চিত করা হলে বিরোধী দল এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারে বলেও জানান তিনি।
সংসদে বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যাখ্যা করার সুযোগ পাননি বলেও জানান শফিকুর রহমান। তিনি বলেন, আইনমন্ত্রীর বক্তব্যের পর তিনি ব্যাখ্যা দিতে চেয়েছিলেন, কিন্তু ততক্ষণে অধিবেশনের নির্ধারিত সময় শেষ হয়ে যায়। স্পিকার আগামী দিনের অধিবেশনে বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিরোধী দল শুরু থেকেই গঠনমূলক ভূমিকা রাখতে চায়। দেশের ও জাতির স্বার্থে সরকারের যেকোনো ভালো উদ্যোগকে তারা সমর্থন ও সহযোগিতা করবে। তবে জনগণের অধিকার ক্ষুণ্ণ হলে বা জাতীয় স্বার্থ বিঘ্নিত হলে বিরোধী দল প্রতিবাদ এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে বলেও তিনি সতর্ক করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধনী নয়, সংস্কার পরিষদে সমান সদস্য চায় বিরোধীদল: জামায়াত আমির

বিপ্লবী সরকার গঠন করা হয়নি কেন—সংসদে বিরোধী দলকে প্রশ্ন পার্থর

বিশ্ববাজারের সাথে মিল রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণ মঙ্গলবার

দাউদকান্দিতে চাঁদা দাবির অভিযোগে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর

গণঅভ্যুত্থান থেকে নির্বাচন—তাহলে জুলাই সনদে আপত্তি কেন?

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

১০

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

১১

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

১২

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

১৩

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

১৪

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১৬

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১৭

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৮

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৯

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

২০