Alam
২১ জানুয়ারী ২০২৬, ৭:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

oplus_0

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর বিষয়ে ডিজিহেলথের সিদ্ধান্তকে বৈষম্যমূলক আখ্যা, BACB-এর তীব্র প্রতিবাদ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ডিজিহেলথ কর্তৃক জারিকৃত সাম্প্রতিক নির্দেশনাকে বৈষম্যমূলক, অবৈজ্ঞানিক ও বাস্তবতাবিবর্জিত আখ্যা দিয়ে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্ট (BACB)।

আজ বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, গত ৫ ও ৭ জানুয়ারি জারিকৃত নির্দেশনার ৫ নম্বর ধারায় শুধুমাত্র বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসকদের প্যাথলজি রিপোর্টে স্বাক্ষরের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, যা কার্যকর হলে দেশের ডায়াগনস্টিক খাতে ভয়াবহ সংকট সৃষ্টি হবে।

সংবাদ সম্মেলনে BACB নেতারা বলেন, স্বাধীনতার পর থেকে দেশে এবং আন্তর্জাতিকভাবে ক্লিনিক্যাল বায়োকেমিস্টসহ বিভিন্ন ল্যাবভিত্তিক বিশেষজ্ঞরা নিজ নিজ ক্ষেত্রে পরীক্ষার রিপোর্টে স্বাক্ষর করে আসছেন। এটি একটি প্রতিষ্ঠিত, স্বীকৃত ও আন্তর্জাতিক মানসম্মত পেশাগত চর্চা। অথচ নতুন এই নির্দেশনার মাধ্যমে দক্ষ ও অভিজ্ঞ নন-মেডিক্যাল ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের কার্যত অযোগ্য ঘোষণা করা হচ্ছে, যা তাদের পেশাগত মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ন করছে।

তারা আরও বলেন, নির্দেশনাটি কার্যকর হলে দেশের হাজারো প্যাথলজি ল্যাব কার্যত অচল হয়ে পড়বে। রিপোর্ট ডেলিভারিতে মারাত্মক বিলম্ব ঘটবে, রোগ নির্ণয়ে অনিশ্চয়তা বাড়বে এবং এর সরাসরি প্রভাব পড়বে রোগীর চিকিৎসা ও জীবন ঝুঁকির ওপর। বিশেষ করে উপজেলা ও জেলা পর্যায়ের ল্যাবগুলোতে প্রয়োজনীয় সংখ্যক বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসক না থাকায় স্বাস্থ্যসেবায় ভয়াবহ অচলাবস্থার সৃষ্টি হবে।

BACB নেতারা দাবি করেন, এই নির্দেশনা বিদ্যমান স্বাস্থ্য আইন, স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। বিশ্বের উন্নত দেশগুলোতে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নন-মেডিক্যাল ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের রিপোর্টে স্বাক্ষরের অধিকার স্বীকৃত রয়েছে।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে নির্দেশনার ৫ নম্বর ধারা বাতিল অথবা সংশোধনের দাবি জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে যোগ্যতা ও দক্ষতাভিত্তিক নীতি প্রণয়ন এবং নন-মেডিক্যাল ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের প্যাথলজি রিপোর্টে স্বাক্ষরের অধিকার রাখার আহ্বান জানায় সংগঠনটি।
এ সময় BACB সতর্ক করে জানায়, দাবি মানা না হলে দেশের ডায়াগনস্টিক স্বাস্থ্য ব্যবস্থা ও সামগ্রিক জনস্বাস্থ্য অপূরণীয় সংকটের মুখে পড়বে, যার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের নির্দেশ

প্যাথলজি রিপোর্টে স্বাক্ষর প্রদানের ক্ষেত্রে ডিজিহেলথ কর্তৃক বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বাংলাদেশের লক্ষ্যে গণভোটের ডাক: আলোচনায় মোল্লা মোসলেম মোহাম্মদ

ন্যায়বিচারের দাবিতে তারেক রহমানের কাছে লিখিত আবেদন

ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বরিশাল মহানগর বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, প্রাথমিক সদস্য পদ ফেরত

অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতেই স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়েছে—অভিযোগ মির্জা ফখরুলের

জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে শিবিরের ১৫টিতে জয়, ৫টি পদে ছাত্রদল, ১টিতে স্বতন্ত্রের বিজয়।

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৯৫টি

১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচন: ২৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল

১১

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি

১২

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

১৩

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল ডা. তাসনিম জারার

১৪

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামত

১৫

জামায়াতের সাত প্রার্থীর মনোনয়ন বাতিল, জেলা প্রশাসকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৬

দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

১৭

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ আজ, সন্ধ্যায় বৈধ ও বাতিল তালিকা প্রকাশ

১৮

ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতির মনোনয়ন বৈধ ঘোষণা

১৯

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি কার্যালয়ে মাহমুদুর রহমান

২০