ঢাকা-১৮ আসনে এনপিপি প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা
ঢাকা-১৮ আসনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী সাবিনা জাবেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা করেছেন।
আজ সোমবার (১১ জানুয়ারি ২০২৬) আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে। এর আগে গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে সামান্য কাগজপত্রের গরমিলের কারণে ঢাকা জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সাবিনা জাবেদের মনোনয়ন বাতিল করেছিলেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া জানান সাবিনা জাবেদ।
এ সময় তিনি বলেন, “ইনশাআল্লাহ ঢাকা-১৮ আসনের সার্বিক উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্য নির্বাচিত করেন, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটি উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং ঢাকা-১৮ আসনকে একটি উন্নত ও মডেল নির্বাচনী এলাকায় রূপান্তরিত করতে কাজ করবেন।
মন্তব্য করুন