ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার পূর্বের সিদ্ধান্তেই অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত মনে করেই এ সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড, আর সেই অবস্থান থেকে এখনো সরে আসার কোনো ইঙ্গিত নেই।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবি কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানা যায়, ভারত সফর না করার বিষয়ে বোর্ড পুনর্ব্যক্ত করেছে তাদের আগের অবস্থান।
এছাড়া আইসিসির কাছে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে নিরাপত্তা উদ্বেগের কথা জানানো হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পরিবর্তন না হলে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে না বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন