বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে দলের কার্যালয়ে রাখা শোকবইয়ে স্বাক্ষর করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান।
শনিবার (৩ জানুয়ারি) রাতে তিনি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন এবং শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে মরহুম নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শোকবইয়ে স্বাক্ষরের পর মাহমুদুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলাপ-আলোচনা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর মাহমুদুর রহমানকে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ২০০৫ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্বালানি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
তবে সাম্প্রতিক বছরগুলোতে বিএনপির সঙ্গে মাহমুদুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পৃক্ততা তেমন চোখে পড়েনি বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
মন্তব্য করুন