ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এ ছাড়া একই আসনে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে সিপিবির আহাম্মদ সাজেদুল হক রুবেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মো. ইউনুচ আলী বলেন, ‘সব কাগজপত্র ঠিক থাকায় ও কোনো অভিযোগ না থাকায় জামায়াতের মো. শফিকুর রহমান, বিএনপির মো. শফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাসদের মো. আশফাকুর রহমান, জনতার দলের খান শোয়েব আমানউল্লাহ ও গণফোরামের একেএম শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’
দলীয় মনোনয়নপত্র যথাযথ না হওয়ায় সিপিবির প্রার্থী রুবেল ছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী তানজিল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলেও জানিয়েছেন ইউনুচ আলী।
মন্তব্য করুন